ডায়মন্ড জব্দ
ভোমরা স্থলবন্দরে ১ কোটি ৩০ লাখ টাকার ডায়মন্ড জব্দ, আটক ২ ভারতীয়
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে বিজিবির একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। কোটি টাকারও বেশি মূল্যের ডায়মন্ডের নাকফুল এবং একটি ট্রাকসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এগুলো বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গেছে।